ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আকাশপথে। নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে সেসব গন্তব্যে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে।
শনিবার বিকেল থেকে আজ রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী যাত্রী। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবি, কাতারের দোহাসহ কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার ফ্লাইট সূচিতে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়া–এর বিভিন্ন রুটের ফ্লাইট।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট