• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
আকাশপথে অচলাবস্থা শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল বিজয় টিভির উত্তরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ জাহাঙ্গীর কবির টঙ্গীতে মাদকের স্বর্গরাজ্য ‘হোটেল জাভান’-এ সাংবাদিকের ওপর হামলা তারুণ্যের প্রতীক শুভর গণজোয়ারে মুখর জামালপুর-৩ “বিভিন্ন মিডিয়ায় চাঁদাবাজির খবর প্রকাশের পর গ্রেফতার হন কথিত সমন্বয়ক আকাশ — পুরোনো ছবি ফেসবুকে পোস্ট দিয়ে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধের চেষ্টা” ইন্তিফাদা বাংলাদেশ’র সংবাদ সম্মেলন বিচ্ছিন্নতাবাদ ও বিদেশি প্রভাব রুখতে ৬ আহ্বান উত্তরা এলাকায় ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল সেজে প্রতারণা, সেনাবাহিনীর অভিযানে লুৎফর আটক গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক শাকিবুল হাসানের বাবা-মায়ের কুলখানি অনুষ্ঠিত ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের গোলটেবিল বৈঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ গোছাতে ব্যস্ত এলডিপির ডজন তিনেক নেতা

চন্দনা রানী / ১৯৫ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ গোছাতে ব্যস্ত এলডিপির ডজন তিনেক নেতা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলডিপির নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের কাছে এলডিপি ও এলডিপির প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর নীতি আদর্শ তুলে ধরেছেন।নির্বাচনি আসন গুলোতে দেয়ালে দেয়ালে পোস্টার, ফ্যাস্টুন ঝুলছে এবং জনগণের কাছে প্রার্থী পরিচিতি লিফলেট বিতরণ করছেন। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির নেতাকর্মীরা সক্রিয় অংশ গ্রহন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনেও দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এলডিপির একনেতা বলেন ” আমাদের প্রতিটি জেলায় একাধিক প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করেছেন তবে আমার জানামতে প্রায় তিন ডজন নেতা নিজ নির্বাচনী আসনে জনসম্মুখে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে দেশ ও জাতীর প্রত্যাশাপূরনে এলডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনায় যেসব নেতা নির্বাচনি এলাকায় কাজ করেছেন তার মধ্যে
জয়পুরহাট-২(আক্কেলপুর, ক্ষেতলাল, কালাই) অধ্যাপিকা মোছাঃ কারিমা খাতুন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সভাপতি গণতান্ত্রিক মহিলাদল কেন্দ্রীয় কমিটি,
নওগাঁ -৬ ( আত্রাই,রানী নগর), মোঃ রেজাউল ইসলাম, সিএ, সমবায় বিষয়ক সম্পাদক এলডিপি, আহবায়ক নওগাঁ জেলা এলডিপি,বগুড়া -৩ ( আদমদিঘী, দুপচাচিয়া), এড.মোকলেছুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সভাপতি বগুড়া জেলা এলডিপি, রাজশাহী-২ ( মহানগর),শফিউল আজম জুয়েল, সাংগঠনিক সম্পাদক, সভাপতি রাজশাহী মহানগরএলডিপি,গোপালগঞ্জ -১, সালাহউদ্দিন রাজ্জাক, যুগ্মমহাসচিব এলডিপি
ঢাকা-১৭, রিয়াসাদ উদ্দিন, যুগ্মমহাসচিব, সভাপতি ঢাকা মহানগর উত্তর,ময়মনসিংহ-৮ ( ঈশ্বরগঞ্জ),ড. আওরঙ্গজেব বেলাল, প্রেসিডিয়াম সদস্য এলডিপি,ময়মনসিংহ -১১ ( গফরগাঁও) এড. সৈয়দ মাহমুদ মোর্শেদ,প্রেসিডিয়াম সদস্য এলডিপি,চাঁদপুর – ২ ( মতলব উত্তর, দক্ষিণ) মোঃ বিল্লাল হোসেন মিয়াজি, যুগ্মমহাসচিব এলডিপি,চাঁদপুর -৫, ড.নেয়ামূল বশির,প্রেসিডিয়াম সদস্য এলডিপি, কুমিল্লা -৭ ( চান্দিনা), ড.রেদোয়ান আহমেদ, মহাসচিব এলডিপি,চট্টগ্রাম -১৪ ( চন্দনাইশ,সাতকানিয়া আংশিক) অধ্যাপক ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য এলডিপি,চট্টগ্রাম -৭ ( রাঙ্গুনিয়া) নূরুল আলম তালুকদার, প্রেসিডিয়াম সদস্য এলডিপি,চট্টগ্রাম -১২ (পটিয়া),এম এয়াকুব আলী, বানিজ্য বিষয়ক সম্পাদক, সভাপতি চট্টগ্রাম দক্ষিণ এলডিপি,বগুড়া -৫ ( শেরপুর, ধুনট), কে কিউ সাকলায়েন,প্রেসিডিয়াম সদস্য এলডিপি,চট্টগ্রাম – ১৬ ( বাশখালী)এড.কফিল উদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এলডিপি,সিলেট – সাইদুর রহমান রুপা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এলডিপি,মাহে আলম চৌধুরী, ভাইস-প্রেসিডেন্ট,ভোলা,এলডিপি।
এছাড়াও পঞ্চগড়ে রেজাউল মাস্টার, পাবনা সদর আসনে অধ্যাপক আবু সিনা,সুনামগঞ্জে ড.তুষারসহ প্রমূখ।

উল্লেখ্য এই দলের প্রেসিডেন্ট ড.কর্নেল অলি আহমদ বীর বিক্রম পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বিদ্রোহকারী,যুদ্ধচলাকালীন প্রথম খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা, প্রথম সাব সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী ছিলেন। তার দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা,প্রশাসনিক দক্ষতা এবং সততা জনগণের কাছে স্বতঃসিদ্ধভাবে প্রমানিত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা